জমি দলিল

জমির দলিলে ভুল হলে সহজে সংশোধন করবেন যেভাবে

জমির দলিলে ভুল হলে সহজে সংশোধন করবেন যেভাবে

জমি কেনার পর দলিলে দাগ, খতিয়ান, মৌজা, জমির চৌহদ্দি কিংবা নামের বানানে ভুল ধরা পড়লে দুশ্চিন্তায় পড়েন অনেকে। 

অনেকের ধারণা, দলিল একবার নিবন্ধন হয়ে গেলে আর সংশোধনের সুযোগ নেই। তবে ভুলের ধরন ও পরিস্থিতি অনুযায়ী আইনগতভাবে দলিল সংশোধনের সুযোগ রয়েছে। এ জন্য কখনো সংশ্লিষ্ট নিবন্ধন কর্মকর্তার কাছে আবেদন করতে হয়, আবার কখনো আদালতের শরণাপন্ন হতে হয়।